বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে সহিংসতায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর গাবতলীতে সড়ক পরিবহন মালিকদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধের সময় ক্ষতিগ্রস্ত পরিবহনের ক্ষতিপূরণ সরকারের পক্ষ দেয়া হবে প্রধানমন্ত্রী এমন আশ্বাসই দিয়েছেন। অবরোধ উপেক্ষা করে সড়ক-মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বিশ্ব ইজতেমা চলাকালীন সময়ে অবরোধ অব্যাহত রাখায় বিএনপির সমালোচনা করে তাদের ধ্বংসাত্বক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: