পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি ও শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি ও শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে পার্বত্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের গওহর রিজভী বলেন, অমীমাংসিত সমস্যা সমাধানে গ্রহণযোগ্য সমাধানের পথেই এগুচ্ছে সরকার। শিগগিরই অমীমাংসিত সমস্যার সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
শান্তিচুক্তির সফল বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রামে জনসংহতি সমিতির সদস্য সন্তু লারমা বলেন, শান্তি চুক্তির সফল বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে পাহাড়ের মানুষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: