বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে সাধারণ কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন এ চলচ্চিত্র নির্মাতা।
চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার সকালে চাষী নজরুল ইসলামের রক্তচাপ মারাত্মকভাবে কমে গেলে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা করা হয়। রক্তচাপ কৃত্রিম উপায়ে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।
গত বছরের মে মাস থেকেই চাষী নজরুল ইসলাম চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েক মাস ধরেই চাষী নজরুল ইসলাম নানা ধরনের রোগে ভুগছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: