চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সুজন আয়োজিত ‘সংলাপ ও সমঝোতা আজ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ্য থেকে এ কথা বলা হয়।
৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেয়া সরকারের সমালোচনা করেন সুজন সম্পাদক বদিউল আলম মুজুমদার।
তিনি বলেন, ৪ জানুয়ারি থেকে দেশ জুড়ে মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সরকারের নিয়ন্ত্রণ সংবিধান স্বীকৃত সভা-সমাবেশ করার মৌলিক অধিকারের লঙ্ঘন।
এ সময় সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের তাগিদ দিয়ে সংগঠনটি। সেইসঙ্গে সমঝোতায় পৌঁছতে সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: