জাতীয়

ভারতের ফোনে বিএনপি খুশি, তথ্য ভুল প্রমাণিত: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ভারতের রুলিং পার্টির নেতা বিএনপি চেয়ারপারসনকে ফোন করে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন বলে বিএনপি উল্লসিত হয়েছিল—কিন্তু এখন তা ভুয়া প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় বিএনপি ভারতকে গালিগালাজ করত— এখন তাদের মধ্যে ভারতপ্রীতি জেগে উঠেছে।

গত ৬ বছর আন্দোলনের ডাক দিয়ে এখন পর্যন্ত জনগণকে সম্পৃক্ত করতে পারেনি— এ কথা উল্লেখ করে কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করছে।

পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু থেকে সরে যায় তখন কেউ ভাবেনি পদ্মা সেতু হবে, সেই সেতু এখন অবাস্তব নয়, প্রকাশ্য দিবালকের মত স্পষ্ট।

মন্ত্রী আরো বলেন, হজের পর বিশ্ব ইজতেমা মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত, সেই জমায়েত চলাকালেও তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। তাই তারা সহিংসতা ও নাশকতা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ ও তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠে ও বিশেষ মোনাজাত অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার সঙ্গে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহর যে ফোনালাপের খবর জানিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে ভারতের ক্ষমতাসীন দলটির কয়েকজন নেতা বিষয়টি অস্বীকার করার পর।

ওই ব্রিফিংয়ে মারুফ কামাল বলেন, ৫ জানুয়ারি পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে বুধবার রাতে ফোন করেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। তিনি খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব।

তবে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার অন্যতম মুখপাত্র যশদীপ ভৌমিক শুক্রবার বলেন, অমিত শাহজি কেন ফোন করতে যাবেন? বাংলাদেশের যা ঘটছে তা তো একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া ঢাকায় এখন যারা সরকারে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ।

এরই মধ্যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি সভাপতির পক্ষ থেকে খালেদাকে যে ফোন করা হয়নি, সে বিষয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হানিফ। বিএনপির এ ধরনের মিথ্যাচারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তবে ফোনালাপ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ অস্বীকার করে ‘বিভ্রান্তি সৃষ্টির’ পাল্টা অভিযোগও করেছেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারো জানাতে চাই সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার আমাদের দেয়া তথ্য সম্পূর্ণ সঠিক।

তিনি বলেন, বিজেপি প্রধান সরাসরি টেলিফোন আলাপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে অবহিত হয়েছেন। এ নিয়ে ভিত্তিহীন দাবির কোনো অবকাশ যেমন নেই, তেমনই এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও উদ্দেশ্যমূলক।’

প্রতিবেশী দুই দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি ‘প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা বলেও তিনি মন্তব্য করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ