আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১১টা ১৫ মিনিটে তাবলীগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বী ও দিল্লির মাওলানা সা'দ মোনাজাত শুরু করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মোনাজাতে অংশ নেন।
এদিকে, আখেরি মোনাজাতের শরিক হতে ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে সমবেত হন। এ সময় বিপুল সংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে আবস্থান নেন।
বার্ধক্যজনিত কারণে আজও ৩ মুসল্লি মারা গেছেন।
আখেরী মোনাজাত উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রথম পর্ব শেষ হওয়ার পর ৪ দিন বিরতি দিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।