রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর বটতলা বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুড়ে গেছে প্রায় ৫ শতাধিক ঘর, এ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে বস্তির অনেক পরিবার।
রোববার সকাল থেকে দমকল বাহিনীর ১১টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিশু সন্তানকে ঘরে রেখে আর এক সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলেন মা ফাতেমার। স্কুল থেকে ফিরে এসে দেখেন আগুনে পুড়ে সব শেষ। সন্তানের খুজে পাগল প্রায় তিনি।
তার মতো অনেকেই নিজের ঘর তালাবদ্ধ রেখে কাজে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যেই সব আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা দিশেহারা।
সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় তীব্র বাতাস আর বাশ-টিনের ঘর হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ১১টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর এস এম শাকিল নেওয়াজ।
বস্তির ঘরের মালিক ও স্থানীয়দের দাবি প্রায় ৫ শতাধিক ঘর পুড়েছে।