জাতীয়

বাসায় না গিয়ে খালেদা জিয়া অরাজকতা চালাতে চান: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাসায় না গিয়ে কার্যালয়ে বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অরাজকতা চালাতে চান বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডব্লিউটিও-এর একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় অবরোধের নামে বিএনপি গুপ্ত জঙ্গি হামলা চালাচ্ছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ইজতেমার পর বিএনপির নাশকতা দমনে আইন-শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হবে।

আগামী ফেব্রুয়ারিতে জেনেভায় অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার-ডব্লিউটিও-এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বিষয়ে কার্যকর আলোচনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত বাজারগুলোতে ব্যবসা কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশকে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছে প্রতিনিধি দলের সদস্যরা।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে বিশ্ব বাণিজ্য সংস্থার-ডব্লিউটিও-এর সম্মেলন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ