বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ আশেপাশের ১৪টি জেলা ও মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।
রোববার সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকাসহ নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ , ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় এ হরতাল চলবে বলে ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দকে সোমবার হরতাল সফল করার আহ্বান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: