মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের বলেন, এ চুক্তিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিনিময় ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিকপর্যায়ে বিনিময় বাড়ার কারণে এ আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ আইনে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের নিবাসী বলে গণ্য হবে— উল্লেখ করে নিবাসীদের সম্পত্তির তথ্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় চাইতে পারে।
এ আইন লঙ্ঘন করলে বাংলাদেশ ব্যাংক জরিমানা আদায়ের ক্ষমতা রাখে। এছাড়া ফরেন এক্সচেঞ্জ সংশোধন আইন-২০১৫ এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সচিব।