আগামী বছরের মাঝামাঝিতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, এ বছর মার্চ-এপ্রিলের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে।
সড়ক দুর্ঘটনা রোধে এ বছরের মধ্যে ১৪৪ দুর্ঘটনা প্রবণ জায়গার প্রকৌশলগত সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করবে বলেও জানান মন্ত্রী।
বিআরটিএ -এর অনিয়ম-দুর্নীতি কমানোর জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারিকে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধে চালকদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: