জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৮ হাজার ৪০৪ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ৪টি নতুন ও একটি সংশোধিত।
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে বিসিক শিল্প নগরী চুয়াডাঙ্গা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রকল্প, ভোলা ইন্সটিটিউট স্থাপন প্রকল্প ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প।
সংশোধিত প্রকল্পটি হচ্ছে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: