জাতীয়

বিমসটেক দেশগুলোর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি প্রয়োজন

এইচ মাহমুদ আলী
এইচ মাহমুদ আলী

বিমসটেক দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্তবাণিজ্য চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যাণ্ড স্ট্রেটেজিক স্টাডিজ এর উদ্যোগে ‘বাংলাদেশ অ্যান্ড বিমসটেক ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।।

তিনি বলেন, বঙ্গোপোসাগরীয় অঞ্চলের ৭ দেশের জোট বিমসটেক এর সদস্যদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্তবাণিজ্য চুক্তির বিকল্প নেই। এর গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ এ বছরের মাঝামাঝি সময়ে বিমসটেক দেশগুলোর বাণিজ্যমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক আয়োজন করতে যাচ্ছে।

এ বৈঠকে মুক্তবাণিজ্য বিষয়ে বিমসটেক সদস্য দেশগুলো একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

বিমসটেক সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি আকর্ষনীয় উল্লেখ করে তিনি আরো বলেন, এ প্রবৃদ্ধি বজায় রাখতে স্থিতিশীল এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ প্রয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ