বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতেও আগুন দেয়া হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর হোটেল ওয়েস্টিনের পাশে এ ঘটনা ঘটে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রিয়াজ রহমানকে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ফাউয়াজ শুভ সাংবাদিকদের বলেন, রিয়াজ রহমানের পায়ে ২টি এবং কোমরের নিচে ২টি গুলি লেগেছে। এতে তার প্রচণ্ড রক্তক্ষরণও হয়েছে।
বিনএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: