বিচারকের ওপর হামলা রাষ্ট্রের ওপর হামলার শামিল, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
বুধবার রাজধানীর আগাঁরগাওয়ে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৯ জানুয়ারি ফেনীতে দুবৃর্ত্তদের ছোঁড়া ককটেলে আহত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
যারা দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে তাদের সবাইকে খুঁজে বের করা হবে বলে জানান র্যা ব মহাপরিচালক।
এ জন্য সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান বেনজির আহমেদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: