রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণেএনেছে ফায়ার সার্ভিসের সদস্যা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ক্ষয়- ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে ঝুটপট্টিতে আগুনের খবর পান।
তিনি বলেন, ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। কীভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
পুলিশের পল্লবী বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন জানান, হতাহতের কোনো খবর তারা পাননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: