রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার চট্টগ্রাম কোষ্টগার্ডের পূর্বাঞ্চল সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে-- এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ এটা একটি সভ্য জগৎ। একটার পর একটি ঘটনা ঘটে যাবে আর আমরা কিছু করবো না এটা তো হতে পারে না।’
এর আগে প্রতিমন্ত্রী কোস্টগার্ড পূর্ব জোন অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: