সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোনো রাজনৈতিক দলই সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধের আগুনে ঝলসানো মানুষের মুখ দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।
সাধারণ মানুষের ওপর এরকম সহিংস কর্মকাণ্ড বন্ধের অনুরোধ জানান মিজানুর রহমান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনারও নিন্দা জানান তিনি।
এসময় প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা কারও কাম্য হতে পারে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: