আমবয়ানের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুক্রবার থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হরতাল-অবরোধের দুর্ভোগ স্বত্ত্বেও এসে পৌঁছেছেন দেশি-বিদেশি মুসুল্লিরা। এদিকে, অসুস্থতার কারণে এরই মধ্যে দুই জন মুসল্লি মারা গেছেন।
মুসলমারদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ইজতেমার দ্বিতীয় পর্বকে সামনে রেখে টঙ্গীর তুরাগ তীরে এরই মধ্যে উপস্থিত হয়েছেন লাখো মুসুল্লি। এবার ৩২ জেলার মুসুল্লিদের জন্য ময়দানকে ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে।
হরতাল, অবরোধের মধ্যেও মুসল্লিরা এসেছেন পথের দুর্ভোগ উপেক্ষা করেই।
মুসুল্লিদের নিরাপত্তার জন্য ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি।
১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: