জাতীয়

চলমান সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ, সংকট নিরসনের আহ্বান

জাতিসংঘের মানবাধিকার
জাতিসংঘের মানবাধিকার

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংঘাত বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শ্যামদাসানি শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রধান দুই দল তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানে ব্যর্থ হওয়ার রাজনৈতিক সহিংসতা যে পর্যায়ে পৌঁছেছে তা উদ্বেগজনক।

সহিংসতায় প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ ও কার্যকর তদন্তেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রংপুরে বাসে আগুন দিয়ে শিশুসহ ৫ যাত্রীকে হত্যার ঘটনা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, এভাবে যানবাহনে উন্মত্ত অগ্নিসংযোগ বিশেষভাবে উদ্বেগজনক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার উপর হামলার ঘটনা উল্লেখ করা হয় বিবৃতিতে।

সব রাজনৈতিক দলকে সংযম প্রদর্শন করে এই সহিংসতা বন্ধ করার আহ্বান জানান রাভিনা। সেইসঙ্গে বিরোধীদলীয় শীর্ষ নেতাদের যাতে বিনা বিচারে গ্রেপ্তার করা না হয় এবং আইন শৃংখলা রক্ষার ক্ষেত্রে যাতে মানবাধিকার বিষয়ক সব আন্তর্জাতিক আইন ও মান আনুসরণ করা হয় এবং শান্তিপূর্ণ জমায়েত ও মত প্রকাশের স্বাধীনতা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ