জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় এনএসআই সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর প্রেসক্লাবের সামনে শনিবার বাসের ধাক্কায় এমএ সাত্তার নামের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্য মারা গেছেন।

পুলিশের এক কনস্টেবল জানিয়েছেন, সাত্তার প্রেসক্লাবের সামনে দায়িত্ব পালন করার সময় সকালে সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ থেকে গাবতলী রুটের একটি বাস সাত্তারকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, সাত্তারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ