বিশিষ্ট ব্যবসায়ী ও চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে চট্টগ্রামে।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের উদ্যোগে শনিবার সকালে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আলোচনায় মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা। পরে অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য, চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: