সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। তবে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভূক্ত করেছে।
শিক্ষাক্ষেত্রে সরকারের নানা সাফল্যের কথাও এ সময় তুলে ধরেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: