দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যার জন্য সামরিক বাহিনী নামাতে হবে-- এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
চলমান সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট এজন্য সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে জানান মন্ত্রী।
খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে— মন্তব্য করে তিনি আরো বলেন, আর এজন্য পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) যথেষ্ট। জনগণও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
দেশের বর্তমান পরিস্থির কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এসব গুপ্ত জঙ্গি হামলা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: