অবরুদ্ধ রেখে এখন জনগণকে ধোঁকা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকল নৈরাজ্য প্রতিহত করেই এগিয়ে যাবে সরকার।
রোববার রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আন্দোলনের নামে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটানোর পথ পরিহারের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখে এখন অবরোধের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছেন বিএনপি নেত্রী।
বিদেশি শক্তি সরকারকে হঠিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে তাদের এমন চিন্তাধারা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
অবরোধের নামে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে বেড়ে ওঠার দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি আন্দোলনের নামে যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি-জামাতের সকল নৈরাজ্য মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী দেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।