জাতীয়

পালিত হচ্ছে জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী

জিয়াউর রহমান
জিয়াউর রহমান

প্রয়াত রাষ্ট্রপতি, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ৭৮তম জন্মবার্ষিকী আজ। সোমবার দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।

দিনে কর্মসূচির অংশ হিসেবে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা দলের প্রতিষ্ঠাতার সম্মানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ করেন ও আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

এছাড়াও দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। এদিকে, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে জিয়াউর রহমানের সমাধীস্থল চন্দ্রিমা উদ্যানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। ১৯৭১ সালের জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডার ও পরে জেড ফোর্সের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়া। রাষ্ট্রপতির পদে বহাল থেকে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তিনি ১৯৫২ সালে কলকাতার হেয়ার স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৫৩ সালে করাচির ডি. জে. কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে জিয়াউর রহমান কাবুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। আর ১৯৫৫ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হন। ১৯৭০ সালে মেজর র‌্যাঙ্কের কর্মকর্তা জিয়া চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব পান।

১৯৭১ সালের ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। ২৭ মার্চ চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

মেজর জিয়া ও তার বাহিনী সামনের সারি থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হোন। পাশাপাশি জেড ফোর্সের প্রধান হিসেবে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির পদে আসিন হন। ওই বছরের ৩ নভেম্বর খালেদ মোশাররফ সামরিক অভ্যুত্থান ঘটান। তখন জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখা হয়। ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করা হয় তাকে।

আর সেদিন থেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল প্রতিষ্ঠা করেন। একই সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ