জাতীয়

গণতন্ত্র বর্জন করে তা প্রতিষ্ঠা করা অসম্ভব

সুলতানা কামাল
সুলতানা কামাল

দেশে রাজনৈতিক আন্দোলনের নামে যে সহিংসতা ও মানুষ হত্যা করা করা হচ্ছে তার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। গণতন্ত্র বর্জন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না— উল্লেখ করে এ সহিংসতা বন্ধে উভয় পক্ষকে এগিয়ে আসার আহ্বানও জানান আইন ও সালিশি কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

মঙ্গলবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে 'নাশকতা ও সহিংসতা বন্ধকর, গণতন্ত্র সমুন্নত রাখ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন 'বাংলাদেশ রুখে দাড়াও' আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সেই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিৎ করতে সরকারকে সর্বচ্চ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন বক্তরা। এ সময় বিএনপি চেয়াপারসনের অবরোধ অব্যাহতেরও সমালোচনা করেন তারা।

রাজনীতি থেকে মানবিকতা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে রাজনীতির নামে এই বর্ববর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দেয়ার আহ্বান জানান তারা।

মানুষ কি স্বাভাবিক মৃত্যুর অধিকার পাবে না? এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলগুলোর প্রতি সংবিধানের সকল অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান বক্তরা।

তারা বলেন, এ অবস্থার সমাধান না হলে জনগণই রুখে দাড়াঁবে।

জীবনযাত্রা ও বিপন্নতা বন্ধে এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা।

এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ