এক হাজার ৩১ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এগুলো অনুমোদন করা হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে ২টি নতুন, বাকি ৪টি সংশোধিত।
তিনি আরো বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৯৫ কোটি ৬২ লাখ টাকা দেয়া হবে এবং বাকী অর্থ পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো : ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুরনো লাইনের পাশেই নতুন ডুয়েলগেজ লাইন বসানো। বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে ২১ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৭৮ কোটি টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: