চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কূটনীতকরা—জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সার্ক, ওআইসি, আসিয়ান ও বিমসটেক অন্তর্ভুক্ত দেশের কূটনৈতিকরা—জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ব্রিফিংয়ে এ তথ্য দেন।
গতকাল বৈঠকে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন কূটনীতিকরা যেসব রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের নিষিদ্ধ করারও তাগিদ দেন—জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি, আজ-মঙ্গলবার মতবিনিময়ের শেষ দিনে ঢাকায় নিযুক্ত সার্ক, ওআইসি, আসিয়ান ও বিমসটেক অন্তর্ভুক্ত দেশগুলোর কূটনীতিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ২০ দলের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি কূটনীতিকরা কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করেছেন সে বিষয় আলোচনায় উঠে এসেছে।
তিনি বলেন, কূটনিতকরা সন্ত্রাসী কর্মকাণ্ড, বাস-ট্রেনে আগুন, জনজীবন স্থবির করে দেয়া, রাস্তাঘাট বন্ধ করে দেয়া ও মানুষ হত্যার নিন্দা জানিয়েছে তারা বলেন- আগুন দিয়ে মানুষ হত্যা কখনো গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না।
এর আগে গতকাল রাষ্ট্রীয় অতিথি পদ্মায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, ব্রাজিল ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানরা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈ ঠক করেন।