মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলার ক্ষমতা সরকারের আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য ও পরিসংখ্যান বিভাগের বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যতোটুকু সম্পদ রয়েছে সেটাকে কাজে লাগিয়ে একটি মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে। প্রকৃতিক দুর্যোগ বা মানুষ্য সৃষ্ট দুর্যোগও মাঝে মাঝে মোকাবেলা করতে হয়। বাংলাদেশের মানুষ সঙ্গে রয়েছেন এবং তারা জানেন তাদের জন্য সরকার কাজ করছে। সকল প্রকার দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।’
বর্তমান এ দুর্যোগও সফলতার সঙ্গে পেড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণ সরকারের সঙ্গে আছে এবং জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: