জাতীয়

নাশকতাকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

বাসে আগুন
বাসে আগুন

হরতাল-অবরোধ চলাকালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে—জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী।

দেশে রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোলবোমা ছুড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে— যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে, স্পট থেকে এসব দুর্বৃত্তদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশকে রাজনীতি শূন্য করে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে মাঠে নেমেছে বিএনপি- জামাত।

গণবিচ্ছিন্ন হয়ে এখন নাশকতা চালাচ্ছে বিএনপি— এ পরিস্থিতি চলতে থাকলে দেশ থেকে রাজনীতি বিদায় নেবে আর দেশ আফগানিস্তান বা পাকিস্তানের পথে হাঁটবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

যানবাহনে আগুন-ভাঙচুর রোধে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের সব জেলা ও উপজেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি আরো সক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকেই থাকবেন।

তবে গত কয়েক দিনের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অবরোধ-হরতালের সহিংসতা:

৪ জানুয়ারি- ২১ জানুয়ারি-২০১৫

সহিংসতায় নিহত ৩০, সহিংসতায় আহত ২৫০, যানবাহনে আগুন ২৬৫, যানবাহন ভাঙচুর ৩৫৫, সারাদেশে গ্রেপ্তার ৭০১৫ জন

এদিকে, গতকাল -মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাশকতাকারীদের ধরিয়ে দিলে সরকার পুরস্কার দেবে বলে জানান।

এরপর জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের কথা উল্লেখ করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করে তা ঘোষণা দেয়ার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি নির্দেশ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ