অবরোধকারীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভারত নেয়া হবে। অনিককে নিয়ে সকালে চেন্নাইয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার হবেন তার বাবা-মা।
এর আগে তার চিকিৎসার দায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরজন্য বুধবার অনিকের বাবা মিজানুর রহমানকে ৫ লাখ টাকার চেক দেয় হয়।
গত ৫ জানুয়ারি ফেনীতে অবরোধ সমর্থকদের ছোঁড়া বোমার আঘাতে আহত হয় অনিক। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। সে ডান চোখে দেখতে পারছে না এবং বাম চোখে অল্প দেখছে। আগামী ২ ফেব্রুয়ারি অনিকের এসএসসি পরীক্ষা দেয়ার কথা থাকলেও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: