জাতীয়

ভারতীয় ভিসার আবেদন সরাসরি

ভারতীয় ভিসা
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা করতে হবে না— যে কোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি তা জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে।

অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ পাওয়ায় প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেয়ার কথা—জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হতো।

প্রসঙ্গত: গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল। আর কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে।

এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ