দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়ার স্বপ্ন পূরণ করতে জ্ঞানভিত্তিক, দক্ষ ও গণমুখী জনপ্রশাসনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর সরকারি কর্ম কমিশন প্রধানদের সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কাজে নিয়োগ, পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাসম্পন্নদের প্রাধান্য দিতে হবে। একটি ভালো সরকারের প্রথম শর্ত হলো দক্ষ জনবল।
দারিদ্র্যকে দক্ষিণ এশিয়ার মূল সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ থেকে মুক্ত হতে দরকার গণমুখী জনপ্রশাসন।
তিন দিনের এ সম্মেলনে প্রজাতন্ত্রের কাজে নিয়োগ, পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাসম্পন্নদের বাছাই এবং দক্ষতা উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যত কর্মপন্থা প্রণয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: