পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ।
বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলা, ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা রোধে ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল অধ্যাদেশ—১৯৮৩ (৮৮) ধারা মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: