বগুড়ার নূনগোলায় বৃহস্পতিবার রাতে অবরোধকারীদের ট্রাকে আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ ট্রাক চালক আব্দুর রহিম শুক্রবার ঢাকা মেডিকেলে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের ৩০ ভাগ পুড়লেও বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালী।
এর আগে দগ্ধ অবস্থায় সকালে আব্দুর রহিমকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: