জাতীয়

খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে জনগণ দগ্ধ হচ্ছে: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ জনগণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে অবরোধে আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ নয়— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন হঠাৎ করে চোরাগোপ্তা হামলা হচ্ছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে নাশকতা তৈরির রসদসহ অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

এ সময় রোগীর স্বজন ছাড়া অন্য কাউকে বার্ন ইউনিটে না যাওয়ার অনুরোধ জানিয়ে নাসিম বলেন, রোগীদের সুচিকিৎসার স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদেরও হাসপাতালে ভিড় করবেন না।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ