বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের ১৯তম দিনেও স্বাভাবিক রয়েছে জনজীবন। শনিবার সকালে থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন।
যথারীতি চলাচল করছে রিকশা-অটোরিকশাসহ ছোট বড় সব ধরনের যানবাহন। সংখ্যায় কিছুটা কম হলেও রাজধানী ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস। ট্রেন ও লঞ্চও চলাচল করছে স্বভাবিক নিয়মে।
এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন। কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া কার্যালয়ে সামনে থেকে রোববার মধ্যরাতে সরিয়ে নেয়া হয়েছে পুলিশ ভ্যান ও জল কামান। কমানো হয়েছে পুলিশের সংখ্যাও।
উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে বেগম জিয়া তার গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: