জাতীয়

বাদশাহ আবদুল্লাহ’র মৃত্যুতে পালিত হচ্ছে শোক

আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ
আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার।

এ উপলক্ষে শনিবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আনুষ্ঠানিকভাবে শোক ও সমবেদনা জানাতে সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

সংক্ষিপ্ত সফর শেষে রোববার দেশে ফিরবেন আব্দুল হামিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ