সদ্য প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোকে দেখতে লন্ডন থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়য়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার বলেন, রোববার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় আরাফাত রহমানের প্রথম জানাজা হবে। তারপর তার মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: