জাতীয়

মঙ্গলবার দেশে আসছে কোকোর মরদেহ

প্রথম জানাজা মালয়েশিয়ার জাতীয় মসজিদে

আরাফাত রহমান কোকো
আরাফাত রহমান কোকো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার বাংলাদেশে আনা হচ্ছে। এ মরদেহ আনতে তার ছোট মামা শামীম এস্কান্দার মালয়েশিয়া গেছেন।

রোববার চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান সাংবাদিকদের এ কথা বলেন।

জানা গেছে, শামীম এস্কান্দার ছাড়াও আরো কয়েকজন আত্মীয় শনিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়া যান। আজ বাদ- জোহরের পর কুয়ালালামপুর মসজিদে নাগারায় কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানের তার মরহেদ ইউনিভার্সিটি অব মালয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে মরদেহ কবে ঢাকায় আনা হবে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। জানা গেছে ভিসা জটিলতার কারণে এখনো তার বড় ভাই তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেননি।

এর আগে শনিবার দুপুরে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল বলেন, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাসায় অসুস্থ হয়ে পড়েন কোকো। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মরদেহ ঢাকায় আনার পর দাফনের বিষয়টি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ