জাতীয়

আলোচনার সুষ্ঠু পরিবেশ প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী

বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান দরকার— উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ দরকার।

রোববার সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি বিরাজ করুক সেটা সরকারও চায় না, তবে সংলাপের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি।

তোফায়েল বলেন, ‘আলাপ-আলোচনা এগুলোর একটা পরিবেশ লাগে— বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হোক, সুষ্ঠুভাবে দেশ চলুক তারপরই সব হবে।’

দেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধান চেয়েছে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা।

সমাধানের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন তারা।

চলমান পরিস্থিতি নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী এবং জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এসব কথা জানান তারা।

সরকারও শান্তিপূর্ণ সমাধান চায় তবে সংলাপের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে একই কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চলমান পরিস্থিতি নিয়ে টেলিভিশন চ্যানেল মালিক ও প্রতিনিধিদের সঙ্গে গত বৃহস্পতিবার সচিবালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। এরই ধারাবাহিকতায় রোববার জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সরকারের কয়েকজন মন্ত্রী।

বৈঠক শেষে গণমাধ্যমের কাছে দেশের চলমান সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ