জাতীয়

এবার কম খরচে সৌদি যাওয়া যাবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণমন্ত্রী

বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরবে আবারও উন্মুক্ত হতে যাচ্ছে— উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এবার খুব কম খরচে সৌদি আরবে যাওয়া যাবে। রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সৌদি আরবে কম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো শুরু হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই প্রক্রিয়া অনুসরণ করবে। ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে সৌদি আরবে যেতে। এছাড়া ভিসা, মেডিকেল ফি, কর্মীর এয়ার টিকিট সবই দেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।

ভিসা কেনাবেচাকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, প্রমাণিত হলে ১৫ বছরের জেল হবে।

কবে নাগাদ সৌদিতে কর্মী পাঠানো শুরু হতে পারে—জানতে চাইলে মন্ত্রী বলেন, সৌদি বাদশার মৃত্যুর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তারা জনশক্তি রপ্তানি প্রক্রিয়া শুরু করবে।

সরকারি, নাকি বেসরকারিভাবে কর্মী যাবে—এমন এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মীরা সৌদিতে যাবেন। তবে এজন্য রিক্রুটিং এজেন্সি কি পরিমাণ ফি নেবে, তা এখনো ঠিক হয়নি। কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর পর সৌদি আরবের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। পরে এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে এগুলো ঠিক করা হবে।

১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মন্ত্রী সৌদি আরব সফরে ছিলেন। ২৪ জানুয়ারি তিনি দেশে ফিরে এ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, যুগ্মসচিব নূরুল ইসলাম প্রমুখ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ