ময়মনসিংহকে বিভাগ করার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাশাপাশি ফরিদপুর এবং কুমিল্লা-নোয়াখালী মিলিয়ে আরো ২টি নতুন বিভাগ গঠনের পরিকল্পনার রয়েছে সরকারের।
এছাড়া সর্বোচ্চ ২ বছরের সাজার বিধান রেখে বাংলাদেশ চা আইন-২০১৫ তে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৭ সালের চা আইনকে হালনাগাদ করে এ খসড়া তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
এরআগে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও ৫ টাকা মূল্যের খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
জিপিও'এর ফিলাটেলিক ব্যুরো থেকে এ ডাকটিকিট ও ডাটা কার্ড পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ডাকঘর থেকেও এ স্মারক ডাকটিকিট সংগ্রহ করা যাবে। উদ্বোধনী খামে সিলমোহরের ব্যবস্থা রয়েছে।