জাতীয়

নাশকতায় প্রমাণ পেলেই চেয়ারপাসন গ্রেপ্তার হবে: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

নাশকতার প্রমাণ পাওয়া গেলেই গ্রেপ্তার করা হবে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার রাজধানীতে ২০ দলের ডাকা হরতাল অবরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিয় শেষে এ কথা বলেন তিনি।

সামাজিক অবস্থান যাই হোক নাশকতার তথ্য প্রমান পাওয়া গেলে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন কমিশনার বলেন, নাশকতার অভিযোগে মেট্রপলিটন এলাকা থেকে ৬৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, নাশকতার জন্য ককটেল ও পেট্রোলবোমা তৈরি ও মজুদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করলে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে।

তিনি বলেন, ‘নাশকতা করে কেউ পার পাবে না। যারা নাশকতা করছে তাদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, মামলাগুলোর তদন্ত চলছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘যখনই আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ টা স্বয়ংসম্পূর্ণভাবে আসবে, তখন তার অবস্থা যেটাই হোক না কেন আইনগত ব্যবস্থা নিতে এক বিন্দুও দেরি হবে না।’

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে চলছে অবরোধ ও হরতাল। এসময় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন যানবাহনে হামলা চালায় অবরোধ ও হরতাল সমর্থকরা। শুধু রাজধানীতেই ১২টি যানবাহান ভাঙচুর ও ১২০টি যানবাহনে আগুন দেয় তারা। সবশেষ ২৩ জানুয়ারিতে যাত্রাবাড়ীতে চলন্ত বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

চলমান সহিংশতায় ৩৬ জন পুলিশসহ দুই আনসার সদস্য আহত হয়েছেন। আর নারী, শিশু,শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ ৮৩ জন সাধারণ মানুষ এপর্যন্ত পেট্রোল বোমার আহত হয়েছেন। যাদের মধ্যে ৫ জন মারা গেছেন এবং ৪৫ জন চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এমন বাস্তবতায় র্যা ব, বিজিবির সহযোগিতায় রাজধানীতে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। গত দুই রাতে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে গ্রেপ্তার করে তারা। এছাড়া, ক্রসফায়ারেও নিহত হয়েছেন কয়েকজন।

রাজধানীর যাত্রাবাড়ি, কদমতলী ও ডেমরার কিছু এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথ বাহীনি অভিযান চালিয়েছে। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে, অভিযানকে ঘিরে আতঙ্কেও রয়েছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ