জাতীয়

অবরোধের আগুনে ঝরে গেল আরো দুটি প্রাণ

আর কতো মৃত্যু
আর কতো মৃত্যু

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে সিলেটে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালক বকুল দেবনাথ মারা গেছেন। এদিকে দিনাজপুরের দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকের হেলপার আবদুর রশীদ মারা গেছেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বকুলের মৃত্যু হয়।

গত ২০ জানুয়ারি সিলেটে ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় বকুল দগ্ধ হয়েছিলেন। দুদিন পর তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। বকুলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানান।

এদিকে দিনাজপুরের চিরির বন্দরে গত ২৪ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাকের হেলপার আবদুর রশীদ। মঙ্গলবার সকালে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত খালেদা জিয়া গত ৫ জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে বাধা পেয়ে লাগাতার অবরোধের ডাক দেন।

অবরোধে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। যাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন কমপক্ষে ২৫ জন। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ