মানুষ পুড়িয়ে হত্যা ও নাশকতা বন্ধে কঠোর হতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজের কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাশকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও জানান শেখ হাসিনা।
বিএনপি-জামাতের কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতা বন্ধে পুলিশের নেয়া পদক্ষের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
জঙ্গি দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পুরো কৃতিত্ব পুলিশকে দেন শেখ হাসিনা। এ সময় প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সরকারের নেয়া পরিকল্পনা কথাও তুলে ধরেন তিনি।
এর আগে নিজেদের সমস্যার কথা জানানোর পাশাপাশি দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের পদমর্যাদা ও বেতন-ভাতা বাড়ানোর দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ঢাকা মহানগরের আরো কমপক্ষে ৩টি পুলিশ লাইন নির্মনের প্রয়োজনীয়তা এবং মাঠপর্যায়ের অপরাধ মোকাবেলায় জোড়দের পুলিশে জনবল বাড়ানোও কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।