বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপির ৩ দিনের শোক কর্মসূচির শেষ দিন আজ (বুধবার)।
এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে দলীয় পতাকা অর্ধনমিত রয়েছে ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাচ ধারণ করেছেন নেতাকর্মীরা।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা শোক বইয়ে স্বাক্ষর করা অব্যাহত রেখেছেন।
এর আগে মঙ্গলবার কোকোর মরদেহ দেশে আনার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এছাড়া কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গায়েবানা জানাজার আয়োজন করা হয় বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে।
উল্লেখ্য, শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: