জাতীয়

সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশব্যাপী মুষ্টিমেয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের শীতকালীন আধিবেশনে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে শেখ হাসিনা বলেন, তিনি অসুস্থ ছেলেকে হারিয়েছেন এখন নিশ্চয় বুঝতে পারছেন সন্তান হারা মায়ের কি বেদনা।

তিনি আরো বলেন, আর পেট্রোলবোমা মেরে নিরীহ মায়ের কোলখালী করবেন না।

এ সময় এক সাংসদ বিএনপিকে বিরোধীদল বলায় প্রধানমন্ত্রী কথা ঠিক করে বলার পরামর্শ দেন।

বিএনপি আন্দোলনে দেশের মানুষ এখন অতিষ্ট হয়ে উঠেছে তাদের ভুলের কারণে তারা আজ সংসদ ও বিরোধীদল হারিয়েছে –এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল তাকে আর বিরোধীদল বলা যায় না। সাংবিধানিকভাবে সংসদে এখন বিরোধীদল আছে।

নাশকতা বন্ধে সড়কে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে কুমিল্লা -৯ এর সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ হাসিনা।

দেশের প্রতিটি সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা তো সম্ভব নয় দেশের প্রতিটি মানুষের চোখই এক-একটি সিসি ক্যামেরা—এ সময় প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় নিজ নিজ দায়িত্বে সচেতন হওয়ার আহ্বান জানান।

আন্দোলনে নামে দেশব্যাপী অপকর্ম করছে বিএনপি আর দোষ চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগের ওপর—এ কথা জানিয়েছে তিনি আরো বলেন, বিএনপি এখন সন্ত্রাসী ও খুনের দলে পরিণত হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ