বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পেট্রোলবোমা হামলায় দগ্ধ মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থসাহায্যের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ কথা বলেন।
তিনি বলেন, দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ২ ফেব্রুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশ হতে শহিদ মিনার পর্যন্ত মৌন মিছিল করবেন।
একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন ও সরকারকে সন্ত্রাসী-দুস্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করার আহ্বান জানান তিনি।
মাকসুদ কামাল আরো বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন করতে বিএনপিকে এ ধরনের কর্মসুচি প্রত্যাহার করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: